আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে

কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি

উপজেলা প্রতিনিধি, কাউখালী (পিরোজপুর)

কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি
ছবি: আমার দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে থেকে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচির পালন করে।

বিজ্ঞাপন

বেকুটিয়া, চৌরাস্তা, আমরাজুড়ী ফেরিঘাট অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন।

এতে উপজেলা ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাতীদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন