আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

বরিশাল অফিস

আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে জহিরুল শিকদার (৩৯) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহত জহিরুল ওই গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।

বুধবার দিবাগত রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভূক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জহিরুল শিকদারের সাথে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সিন্টু শিকদার, শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদার গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জেরধরে বুধবার বেলা ১১ টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার জেরধরে বুধবার দিবাগত রাতে জহিরুল শিকদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনি বেগম বাদি হয়ে সেন্টু শিকদারসহ চারজনের নামোল্লেক করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেন, আমার ভাইকে আসামিরা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে রাস্তার উপর ফেলে রেখে যায়।

নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বলেন, আমার স্বামীকে একই এলাকার সেন্টু শিকদার, সান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার রাতে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান বলেন, নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বাদি হয়ে চারজনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করার পর পরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি ছোট বাশাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে সান্ত শিকদার (২২) ও মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেপ্তার করে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...