
সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে পৌর শহরের নতুন সিলকোট, ক্ষোভ স্থানীয়দের
প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে শহরের তিনটি সড়কে সিলকোটের কাজ করা হয়। এর মধ্যে ফায়ার সার্ভিস থেকে কলেজ মোড় সড়ক এবং কামারপট্টি থেকে কলেজ খেয়াঘাট সড়কের বিভিন্ন অংশে কয়েক দিনের মধ্যেই সিলকোট উঠে যেতে শুরু করেছে। কোথাও কোথাও পিচ উঠে গর্ত তৈরি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।























