কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে ওষুধ জব্দ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে ওষুধ জব্দ

কুমিল্লা বিসিক শিল্প নগরীর মর্ডান ড্রাগ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন ২১ প্রকার ওষুধ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

কুমিল্লা জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান। অভিযানে মর্ডান ড্রাগ নামের একটি কারখানা থেকে অনুমোদন বিহীন ২১ প্রকারের ওষুধ জব্দ করা হয়। এছাড়াও ওষুধ তৈরির বিভিন্ন কাঁচামাল সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

ফাইয়াজ খান জানান, প্রতিষ্ঠানটির পরিচালক জুবায়ের ইসলাম শুধুমাত্র দুইটি ওষুধ তৈরীর অনুমতি নিয়ে ২১ টির অধিক ঔষধ তৈরি করে বাজারজাত করে আসছিল। এছাড়াও তিনি কোন প্রকার টেকনিশিয়ান ছাড়া নিজেই এই ওষুধ তৈরি করতেন। তৈরিকৃত ওই ওষুধ দেশের বিভিন্ন স্থানে ডিলারের মাধ্যমে বিক্রয় করা হতো বলে জানান। এ ঘটনায় নিয়মিত মামলা হবে।

অভিযানে থাকা কুমিল্লা ঔষধ প্রশাসনের অফিস সহকারী শাহ আলম সরকার বলেন, জব্দ করা ২১ প্রকারের ওষুধের মধ্যে কোনোটিই অনুমোদনের কাগজ পাওয়া যায়নি। এখানে কয়েকটি বিদেশি ওষুধও তৈরি করা হতো। তৈরিকৃত ঔষধের মধ্যে শিশুদের ওষুধগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মানব দেহের জন্য ক্ষতিকর।

বিষয়টি স্বীকার করে কারখানাটির মালিক জুবায়ের ইসলাম বলেন, কয়েকটি ওষুধ তৈরির অনুমতি থাকলেও ১৫ টি ওষুধের তৈরীর অনুমতি নেই।

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা হাসান মাহমুদ, এনএসআইয়ের কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...