বরুড়ায় দেশীয় ফলের উৎসব ও হুইলচেয়ার বিতরণ

প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

বরুড়ায় দেশীয় ফলের উৎসব ও হুইলচেয়ার বিতরণ

কুমিল্লার বরুড়ায় "ওরাই আপনজন" সামাজিক সংগঠনের উদ্যোগে দেশীয় ফলের উৎসব ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ আহমদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মো. জুনাব আলী, বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, বরুড়া ডক্টরস কমিউনিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. মামুন হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল হাসান, কুমিল্লা আঞ্চলিক স্কাউটের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, ডা. আবদুল মতিন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেধাদ উদ্দিন, বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদা আক্তারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আবদুস সালাম, ইঞ্জিনিয়ার আবু হানিফ ইকবাল হোসেন, দিদার হোসেন, মহিন হোসেন, মাছুম শরীফ, গনি মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, পরিবেশ সংরক্ষণে ফলজ গাছের গুরুত্ব এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশীয় ২৮ প্রজাতির ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। পরে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের মতো এবারও দেশীয় ফলের ঐতিহ্য তুলে ধরা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন