শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় পশু চিকিৎসক নিহত

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় পশু চিকিৎসক নিহত

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় একটি শিশুকে বাঁচাতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পশু চিকিৎসক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বজলুর রশীদের বাড়ি ধামরাই উপজেলার কাঁঠালিয়া এলাকায়। তিনি পেশায় একজন পশু চিকিৎসক (ভেটেরিনারি সেবাদাতা) ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মোটরসাইকেলযোগে কালামপুরের দিকে যাচ্ছিলেন। মধুডাঙ্গা ব্রিজসংলগ্ন এলাকায় একটি শিশুকে নিয়ে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি তাদের সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারালে তাকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের হেলপারও আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর বলেন, হাইওয়ে সড়কের দুর্ঘটনাগুলো আমরা তদন্ত করি। এটি বাইপাস সড়কের দুর্ঘটনা। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে।

কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইলিয়াছ জানান, কালামপুর-কাওয়ালীপাড়া সড়কের মধুডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত তাদের কেউ অবহিত করেননি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন