মানববন্ধনে মেহেদীর সহপাঠীরা

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে
ছবি: আমার দেশ

‘রক্ত লাগলে রক্ত নে, মেহেদীরে ফিরিয়ে দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’—রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যার বিচার দাবিতে শনিবার বেলা ১১টায় এমন সব স্লোগান দিয়ে নিহত মেহেদীর সহপাঠীরা ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

তারা বিভিন্ন ধরনের পোস্টার, প্লাকার্ড ও ব্যানার নিয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন স্লোগানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। তারা বলে, আজ পাঁচ দিন অতিবাহিত হলেও মেহেদির খুনিরা কেউ গ্রেপ্তার হয়নি। আমরা প্রশাসনকে অনুরোধ করব তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির বিপথগামী কিছু শিক্ষার্থী গত ১৬ জুন মঙ্গলবার পিটিয়ে হত্যা করে।

এ ব্যাপারে মেহেদীর বাবা বৃহস্পতিবার একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মন্নান ও শিক্ষার্থীসহ ১৮ জনের নামে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল ১৯ জুন শুক্রবার মেহেদী হত্যার ঘটনায় লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও নোয়াখালী-১ চাটখিল আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিদ্যালয়টি পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন