ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের উদ্দেশে রওনা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শনিবার তেহরান সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংবাদ সংস্থা আইএসএনএকে জানান, মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের চলমান প্রচেষ্টার অংশ নাকভির এই সফর। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান।

এর আগে গত ৭ জুন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেছিলেন নাকভি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি সম্পাদনের জন্য পাকিস্তানি কর্মকর্তারা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র ও ইরান সফর করছেন।

বুধবার, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।

সূত্র: মিডল ইস্ট আই/প্রেস টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন