ফেনীতে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও অশালীন মন্তব্য করায় মোসলে উদ্দিন জনি (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর এলাকার বক্স আলী মৌলভীবাড়ির সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। জনি ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিকেলে জনি তার ফেসবুক আইডিতে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করে একটি পোস্ট দেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে ঘেরাও করে আটক করে।
তাদের দাবি, এর আগেও জনি সামাজিক মাধ্যমে একই ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন।
খবর পেয়ে দাগনভূঞা থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

