বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে স্থগিত ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে।
রুটিন অনুযায়ী, ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে ২০ আগস্ট। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, কৃষিশিক্ষাসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৯ সেপ্টেম্বর আরবি, কৃষিশিক্ষা এবং গৃহ ব্যবস্থাপনা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত বিষয়গুলোর পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হবে। এছাড়া ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।
তিনি আরো জানান, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। বোর্ডের নির্ধারিত সব নির্দেশনা মেনে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পরীক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

