কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের এক সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।
মৃত মো. শরিফুল ইসলাম (৩২) কুমিল্লা নগরীর ২৩ নং ওয়ার্ডের মঠপুস্করনী ভাড়া থাকতেন। তিনি নীলফামারীর জলঢাকার উত্তর চেরাংগার মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে আর্জেন্টিনা সমর্থক স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামকে মারধর করে গুরুত্বর আহত করে। এসময় সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

