
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু ও ফুলতলী পর্যন্ত বিস্তৃত ২৮ কিলোমিটার সীমান্ত করিডোর এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। সীমান্তের ওপারে চলমান সংঘাতের প্রভাবে এই এলাকায় ছড়িয়ে পড়েছে স্থলমাইনের ভয়াবহ ঝুঁকি। গত দেড় বছরে এই করিডোরে মাইন বিস্ফোরণে অন্তত ৩৫ বাংলাদেশি হতাহত হন।










