প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফরকালে ভাঙ্গায় পথসংবর্ধনা প্রদান

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফরকালে ভাঙ্গায় পথসংবর্ধনা প্রদান
ছবি: আমার দেশ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফরকালে ফরিদপুরের ভাঙ্গায় সোমবার (১৩ জুলাই) সকালে পথ তারেক রহমানকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় শত শত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে পথসংবর্ধনা প্রদান করেন।

বিজ্ঞাপন

সকাল সাতটা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার বিশাল গাড়ি বহর নিয়ে ভাঙ্গায় এসে পৌঁছান। এ সময় উচ্ছ্বাস ও আনন্দে মেতে উঠেন উপস্থিত বিএনপির নেতাকর্মীরা। তারা এমপি বাবুল খানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্লোগান ধ্বনিতে মুখরিত করে তোলেন। প্রধানমন্ত্রী বিআরটিসি গাড়ির ভিতরে অবস্থানকালে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের হাত নারিয়ে তাদের উষ্ণ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো উপলক্ষে বাসস্ট্যান্ড মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্যসচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, শহিদুল হক মিরু মুন্সী, ওবায়দুল আলম সম্রাট, কুতুবউদ্দিন স্মরন, মীর্জা ইমরান, ওয়াহিদ চৌধুরী, খন্দকার সামাদ, সজিব ঘোষ, আলিয়ুজামান লাবলু প্রমুখ। প্রধানমন্ত্রী সংবর্ধনা উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সকাল ছয়টা থেকে ভাঙ্গা বরিশাল মহাসড়কের দক্ষিণপাড় বাস স্ট্যান্ডে অবস্থান করেন। এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিএনপির মহিলা দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন