ফতুল্লায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নারীসহ আহত ৪ ​

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নারীসহ আহত ৪ ​

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরের সবাইকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের হামলায় নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতরা হলেন-নাজমা (৩০), ​বিউটি বেগম (৬০), ​গিয়াস উদ্দিন (৪০) এবং ​বাবুল মিয়া (৪২)।

শনিবার রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা বাবুল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

বিজ্ঞাপন

​ভুক্তভোগী গৃহকর্তা বাবুল মিয়া জানান, গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের বাড়ির প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। ​ডাকাতদের ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে বাড়ির চার সদস্য আহত হন।

​​খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন