
আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড
আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর হাসনাঈদ আহমেদকে ক্লোজ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনকালে চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।








