ময়মনসিংহর গফরগাঁও পৌর এলাকার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার সকাল ৯টায় এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে করে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্রবেশের আগ মুহুর্তে গফরগাঁও পৌর এলাকার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে ট্রেনটির সামনের অংশের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার হয়েছে।
ওসি আরও বলেন, এই ঘটনা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে। বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

