ইসলামপুরে লাগেজের ভেতরে যুবকের লাশ

জেলা প্রতিনিধি, জামালপুর

ইসলামপুরে লাগেজের ভেতরে যুবকের লাশ

জামালপুরের ইসলামপুর উপজেলায় লাগেজের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার চর বেনুয়ারচর এলাকার একটি পুকুরপাড়ে লাল রঙের একটি লাগেজের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বেনুয়ারচর এলাকার মাছচাষি আলমাছ তার মাছের প্রজেক্ট দেখতে যান। এ সময় রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি চিৎকার করে স্থানীয়দের ডাকেন। স্থানীয়রা ঘটনাস্থলে এসে লাগেজটি দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে ভেতরে এক যুবকের লাশ দেখতে পায়। লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করা হয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন