বগুড়ায় কারামুক্ত গরিবের ডাক্তার খ্যাত স্বাচিপ নেতা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় কারামুক্ত গরিবের ডাক্তার খ্যাত স্বাচিপ নেতা

বগুড়ায় কারামুক্ত হয়েছেন গরিবের ডাক্তার খ্যাত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. সামির হোসেন মিশু। সোমবার দুপুর ১২টার দিকে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিজ্ঞাপন

এরআগে, রোববার বিকেলে তাকে জামিন দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কৌশিক আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তানজীম আল-মিসবাহ।

তিনি জানান, গতকাল রোববার আদালতে শুনানি শেষে বিচারক ডা. সামিরকে জামিন দেন। এরপর সোমবার দুপুরে তিনি কারাগার থেকে মুক্তি পান।

ডা. সামির হোসেন মিশুর বাড়ি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। তিনি বর্তমানে বাগেরহাট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) কর্মরত। এ ছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া শাখার সভাপতি।

এর আগে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন