
গাবতলীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত
বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এ জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান।





















