বিদ্যুৎ চালু রেখে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

বিদ্যুৎ চালু রেখে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ বন্ধ না করে মেইন খুঁটিতে নতুন সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পুষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার মুশা পাঁকারমাথায় এ দুঘর্টনা ঘটে।

বিজ্ঞাপন

তারা হলেন, নীলফামারী সদর উপজেলার শুটিপাড়া গ্রামের মেহের উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৫০) ও কালিতলা গ্রামের দরিরা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬)।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রুমন ইসলাম।

রুমন ইসলাম জানান, উপজেলার মুশা পাঁকার মাথা গ্রামে বিদ্যুতের খুঁটিতে নতুন সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ২ শ্রমিক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হন ৩ শ্রমিক। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আকাশ নামে একজন শ্রমিক আহত রয়েছেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, লাশ দুটি হাসপাতালে রয়েছে। পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...