কুড়িগ্রামে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ
ছবি: আমার দেশ

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নানা অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকাল ৫টায় জেলা শহরের কলেজ মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল।

বিজ্ঞাপন

এ সময় বক্তরা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্নভাবে প্রকাশ্যে আসার চেষ্টা করছে। তারা দেশবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন জায়গায় নাশকতার পরিকল্পনা করছে। তাদের এ সমস্ত কার্যক্রম বন্ধ করতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। আইনের মাধ্যমে এই গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় এই ছাত্র-জনতা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

কর্মসূচিতে এনসিপির সঙ্গে যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিক শক্তি, নারী শক্তিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...