চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে ৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ দণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার কামারপাড়া থেকে আল আমিন (১৯) কে মাদকসেবন করার সময় আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের জেল ও ১ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন। একইদিনে উপজেলার মুসা শাহার বাজারে শহিদুল ইসলাম (৬৪) ও জাকারিয়া হোসেন (২৬) এবং ভূষন রায় (২১) কে মাদক সেবনের সময় আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, সাজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে অভিযান অব্যাহত থাকবে ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন