রাজিবপুরে বজ্রপাতে ১ জন নিহত

উপজেলা প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

রাজিবপুরে বজ্রপাতে ১ জন নিহত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার নয়াচর আজমির পাড়া গ্রামে হাফিজুর রহমান (৩৪) নামে বজ্রপাতে একজন নিহত হয়েছে। তিনি ওই গ্রামের মো. নুরু মিয়ার বড় ছেলে ।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার সকাল ১০ ঘটিকায় কাজের সন্ধানে মাঠে যায়। সেখানে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...