মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল ৮টার দিকে উপজেলার পাগলাপীর সড়কের শাহপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রান্তীক গোস্বামী উপজেলার রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে পাগলাপীর বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন