সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি

টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের মূল ফটকে ‘শাটডাউন’ ব্যানার টানিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

বিজ্ঞাপন

কর্মসূচি চলাকালে তারা কোনো শিক্ষক বা কর্মচারীকে একাডেমিক ভবনে ঢুকতে না দিয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সহযোগিতার আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি জানান তারা।

এ সময় স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য দেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি, সাইদুল ইসলাম সাকিব, পিয়াশ চন্দ্র দাস ও পৃথ্বীরাজ চৌধুরী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন