হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ
ছবি: আমার দেশ

হবিগঞ্জের বাহুবল উপজেলার রামপুর এলাকার নিরিহ বাসিন্দার সঙ্গে ফিনলে চা বাগানের সীমানা বিরোধ প্রকট আকার ধারণ করেছে। চা বাগান কর্তৃপক্ষ বারবার সীমানা নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৩০ জুন জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন বাহুবল সদর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

অভিযোগে উল্লেখ করেন, তার মালিকানাধীন জমিটি ফিনলে কোম্পানির রামপুর চা বাগানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এ সুবাদে চা বাগান কর্তৃপক্ষ তার জমির সীমানা নিয়ে বারবার বিতর্ক সৃষ্টি এবং জমি বেদখলের চেষ্টা করছে।

‎আবেদনে বলা হয়, চা বাগান একটি শক্তিশালী প্রতিষ্ঠান হওয়ায় নিরীহ নাগরিক হিসেবে রফিকুল ইসলাম কোনো প্রতিকার করতে পারছেন না। এর ফলে তিনি ও তার পরিবার চরম হয়রানি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

‎ভবিষ্যতে যাতে কোনো প্রকার বিরোধ বা সংঘাত সৃষ্টি না হয় এবং সরকারি রাজস্ব আইন অনুযায়ী তার মালিকানাধীন ভূমির প্রকৃত সীমানা নির্ধারণ হয়, সেজন্য রফিকুল ইসলাম জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সার্ভেয়ার কর্তৃক সরেজমিনে তদন্তপূর্বক সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য দাবি জানান।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, চা বাগান অধ্যুষিত বাহুবলের স্থানীয়দের ভূমি নিয়ে চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বিরোধের অভিযোগ নতুন নয়। শক্তিশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষের ন্যায্য জমির অধিকার প্রতিষ্ঠায় প্রশাসনের ভূমিকা কী হয়, সেদিকেই এখন তাকিয়ে আছে এলাকাবাসী।

‎এ বিষয়ে ফিনলে চা বাগানের আওতাধীন রামপুর চা-বাগানের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, বাগান কর্তৃপক্ষ ব্যক্তি মালিকানাধীন কারো ভূমি দখল করেনি। জনৈক রফিকুল ইসলামের সঙ্গে সীমানা নিয়ে সৃষ্ট বিরোধ স্থানীয় প্রশাসনের মাধ্যমে নির্ধারণের প্রক্রিয়া চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...