সুনামগঞ্জের শাল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
মঙ্গলবার দুপুর ২টায় শাল্লা কলেজ রোডস্থ বিএনপির নিজস্ব কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের করে বাজারের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করা হয়। জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালের নেতৃত্বে মিছিল পরবর্তী সময়ে পুরাতন উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, ৩নং বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ, বর্তমান আহ্বায়ক নুরুল আমিন,
উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, রাকিব মিয়া, যুবদল নেতা এইচ এম এরশাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, মারুফ হাসান ডালিম, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসাইন, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, রাহুল সরকার, কয়েস চৌধুরী প্রমুখ।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদের পরিচালনায় এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কখনো জনগণকে নিয়ে ভাবেনি। তারা সবসময় দমন-পীড়ন ও গুমের রাজনীতি করেছে। সে জন্য এদেশের জনগণই তাদের বিতাড়িত করে দিয়েছে।
বক্তারা বলেন, আমরা যারা রাজনীতি করি কী পেলাম বা কী পেলাম না- এগুলো না ভেবে নিজের দলের পাশাপাশি এদেশের জনগণকে নিয়ে ভাবতে হবে। যে কোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকাতে হবে।
অনুপ্রবেশকারীরা আমাদের দলে ঢুকে যাতে বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সে বিষয়েও খেয়াল রাখতে হবে। আমরা দীর্ঘ সতেরোটি বছর নির্যাতিত হয়েছি, সেগুলো মনে রেখে এদেশ ও সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে হবে।
বক্তারা আরো বলেন, আঠারো হাজার কোটি টাকা ঋণের বোঝা নিয়ে আমাদের বিএনপি সরকার ক্ষমতায় বসেছে। তার পরও তারেক রহমানের পূর্ব ঘোষণা অনুযায়ী খুব কম সময়ের মধ্যে ফ্যামিলী কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন সহায়তা উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। একদম তৃণমূল ও অসহায় পর্যায়ের মানুষদের জন্য তারেক রহমান রাজনীতি করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

