শিক্ষককে পেটানো সেই যুবদল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

শিক্ষককে পেটানো সেই যুবদল নেতা গ্রেপ্তার

‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় শিক্ষক পেটানোর অভিযোগে সাবেক যুবদল নেতা রতি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার ভোররাতে দক্ষিণকুল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ‎তিনি ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

‎থানায় অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে যুবদল নেতা বাজার কমিটির সভাপতি রতি মিয়া ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষককে মারধর করেন।

এ ঘটনায় শিক্ষক মোক্তার হোসেন তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে রতি মিয়াকে পুলিশ গ্রেপ্তা করে।

‎তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন