‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে গৃহীত ফোনকলে গতকাল রোববার এক ব্যক্তি আর্তস্বরে কাতরাতে কাতরাতে জানান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুলি করে বাসার ভেতর তালা মেরে রেখে গেছে। তিনি দ্রুত সাহায্যের জন্য অনুরোধ জানান। তিনি তার নাম ফয়সাল এবং রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন ছায়ানীড় আবাসিকের একটি বাড়িতে আছেন বলে জানান।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য শাহ মখদুম থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই শহিদুল ইসলাম।
সংবাদপ্রাপ্ত হয়ে শাই মখদুম থানার এসআই মমতাজউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল ছায়ানীড় আবাসিকের ৩৪/১ নম্বর বাসার পাঁচতলা বিল্ডিংয়ের ৫ম তলায় উপস্থিত হয়ে দেখতে পায় রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদ সহ আরও চার/পাঁচ ব্যক্তি ৯৯৯-এ কলার গুলিবিদ্ধ ফয়সালকে রুম থেকে বের করার চেষ্টা করছেন। তখন পুলিশ দল ভুক্তভোগীকে তাদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশদল বিছানার ওপর একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা দেখতে পায়। তাদের থেকে সংবাদ পেয়ে শাহ মখদুম থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত উদ্ধারের জন্য সিআইডির ফরেনসিক টিমকে অবহিত করেন। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ টি আমেরিকায় তৈরি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ১টি তাজা কার্তুজ, ১টি ফায়ার্ড কার্তুজের খোসা, গান-পাউডার, চাকু, বিস্ফোরক তৈরির উপাদান এবং হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ প্রকার আলামত উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তি ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫), পিতা- মো. সেলিম শেখ, সাহেববাজার, বোয়ালিয়া, রাজশাহীর অধিবাসী।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

