প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মেডিসিন ছাড়া আধুনিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে উঠে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারা চিকিৎসকদের জন্য বড় অর্জন এবং রোগীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।
শনিবার দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরে এডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেস সেন্টার-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের চিকিৎসা সেবাকে আরও টেকসই ও উন্নত করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার প্রসারকে তিনি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তার মতে, একসময় বাংলাদেশে ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা সীমিত থাকলেও বর্তমানে এটি চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
এসম উপস্থিত ছিলেন, ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান ডা. মো. আলমাহির ফেরদৌস, প্রধান চিকিৎসা উপদেষ্টা প্রফেসর ড. এন. এম. কিরণ।
এছাড়াও অনুষ্ঠানে চিকিৎসক, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

