জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার কথা বলা সংগঠন ‘জুলাই জোট’ ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের (আংশিক) কমিটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং দেশব্যাপী সম্প্রসারণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. মাবরুরুল হককে সভাপতি, জামিল সিদ্দিকীকে সাধারণ সম্পাদক, সাইফুল্লাহ তামীমকে সিনিয়র সহসভাপতি, মো. নায়েব আলীকে সহসভাপতি, আনাস বিন ইউসুফকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সালাউদ্দিন সবুজকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া সাজিদ আবদুল্লাহকে দপ্তর ও প্রকাশনা সম্পাদক, ইকরামুল মারজান চৌধুরীকে প্রচার ও পরিকল্পনা সম্পাদক, রশিদ আহমদ তকিকে শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক, আব্দুল্লাহ তানিমকে অর্থ ও যোগাযোগ সম্পাদক, কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফকে সমাজকল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক, আমান হোসাইনকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, এস. এম. মোজাম্মেল হককে আন্তর্জাতিক সম্পাদক, মো. শাহেদ কারীম ইমরুলকে ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক, মোহাম্মদ রাকিবুল ইসলামকে প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক, মো. আসদুজ্জামান সরকারকে মিডিয়া ও অনলাইনবিষয়ক সম্পাদক, মো. ফাহাদ হোসেনকে তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং ইফতেখার রাকিবকে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজু।

সভায় নেতারা বলেন, জুলাই জোট প্রতিষ্ঠার পর থেকে ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক চেতনা, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে আদর্শিক, নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাকে সংগঠনের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তারা।

তারা আরও বলেন, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ দেশের বর্তমান বাস্তবতা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে কাজ করবে। শিক্ষা, গবেষণা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, গণসচেতনতা, যুব নেতৃত্ব বিকাশ, মানবিক উদ্যোগ এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ ছাড়া দেশের দেশপ্রেমিক তরুণ, ছাত্র, আলেম, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জুলাই জোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...