ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের এক সভা বুধবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ জহির হোসেন। তিনি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত রয়েছেন।

বিজ্ঞাপন

সভায় ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের বিভিন্ন প্রশাসনিক, পরিচালন ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ব্যাংকের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রাহকসেবা আরও উন্নত করা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখার লক্ষ্যে পরিচালনা পর্ষদ বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছে। সভা শেষে ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন