রূপালী ব্যাংকে ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রূপালী ব্যাংকে ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন

রূপালী ব্যাংক পিএলসি’র ইনোভেশন টিমের উদ্যোগে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৫–২৬ বাস্তবায়নের লক্ষ্যে ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) ২০২৫–২৬ এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি পর্যায়ে প্রদত্ত সেবাগুলো পর্যায়ক্রমে ডিজিটালাইজড করা জরুরি, যাতে সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, রূপালী ব্যাংক একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। সেবার মানোন্নয়ন, উদ্ভাবনী ধারণা তৈরি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে ব্যাংক কাজ করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ, মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া ও সালামুন নেছা এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ আয়োজনে ব্যাংকের বিভিন্ন বিভাগের উদ্ভাবনী ধারণা ও ডিজিটাল সেবা উদ্যোগ উপস্থাপন করা হয়। প্রদর্শিত উদ্যোগগুলোর মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস “রূপালীক্যাশ” শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত হয়।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ব্যাংকের সেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...