যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী তুলি খাতুনকে হত্যার দায়ে স্বামী আজাদ মন্ডলের মৃত্যু বাতিল করে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করে।

এর আগে কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী তুলি খাতুনকে হত্যার দায়ে স্বামী আজাদ মন্ডলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

২০১৯ সালের ৮ মে মঙ্গলবার কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আজাদ মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের সাদেক আলী মন্ডলের ছেলে এবং নিহত গৃহবধূ তুলি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের আলী হোসেনের মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে আজাদ মন্ডল তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতো। ঘটনার এক পর্যায়ে ২০১৬ সালের ১৮ মে রাত সাড়ে ৩টায় তুলি খাতুনকে স্বামী আজাদ মন্ডল ও তার পরিবারের লোকজন পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করে। পরে গলায় দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে বাড়ির পাশে আমগাছে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের বাবা আলী হোসেন বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা করেন।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন