ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বাজেট বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বাজেট বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এন্ড পলিসি-এর উদ্যোগে ‘তরুণদের জন্য জাতীয় বাজেট ২০২৬-২০২৭ : শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক জাতীয় বাজেট বিষয়ক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নায়িম সুলতানা স্বাগত বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষে আসিম হোসেইন (অর্থনীতি), নাবিলা সাফওয়ান (অর্থনীতি), আহনাফ আমির অনাবিল (ডেভেলপমেন্ট স্টাডিজ), খেংচেংফরু মারমা (ডেভেলপমেন্ট স্টাডিজ) এবং মুশফিক রহমান (ডেভেলপমেন্ট স্টাডিজ) বক্তব্য রাখেন।

‎প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এবারের বাজেটকে শুধু সংখ্যার দৃষ্টিতে না দেখে এর মূল দর্শন, লক্ষ্য এবং জনগণের সঙ্গে সম্পর্ক কী-সেটি বোঝা জরুরি। এই বাজেট দেশের সর্বস্তরের মানুষের কথা বিবেচনা করেই প্রণয়ন করা হয়েছে। বাজেটে সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং জনবান্ধব বাজেট।

শিক্ষাকে আরও গবেষণাভিত্তিক করতে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়কে গবেষণাকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশকে কাক্সিক্ষত উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে হলে গবেষণা-নির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সরকারের সহযোগিতা কামনা করে তিনি বলেন, শিক্ষাখাতে বাজেটের সঠিক ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, এখনো দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...