ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না
ছবি: ভিডিও থেকে নেওয়া

শিক্ষকেরা এবার নম্বর দেওয়ার ক্ষেত্রে খুবই কঠোর ছিল, আপনার কাছে কি মেসেজ ছিল—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না। তিনি বলেন, এসএসিতে এবার সুন্দর ফলাফল হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এটি পরিবর্তন করেছি। যেসব শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

তুলনামূলকভাবে, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশজুড়ে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন