যুক্তরাজ্যে তৃষ্ণার্ত পথচারীদের পাশে ওবায়দুল কবীর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যে তৃষ্ণার্ত পথচারীদের পাশে ওবায়দুল কবীর
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন চরম দুর্ভোগের মুখোমুখি, তখন মানবিক উদ্যোগ নিয়ে পথচারীদের পাশে দাঁড়িয়েছেন বার্মিংহামের স্মলহিথ এলাকার সদ্য সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর। ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে ঠাণ্ডা পানীয় পানি বিতরণ করেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যজুড়ে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাইরে কর্মরত শ্রমজীবী মানুষ, বয়স্ক ব্যক্তি এবং পথচারীরা প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওবায়দুল কবীর এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

বিজ্ঞাপন
e22dc7f4-074e-426b-ac86-160463f64e66

এ বিষয়ে ওবায়দুল কবীর বলেন, প্রচণ্ড গরমে মানুষের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। উপস্থিত অনেকেই উদ্যোগটিকে সময়োপযোগী, প্রশংসনীয় এবং সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

7af94458-f16a-4507-8efe-92058cb891d3

স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনেরা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ শুধু মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণই নয়, বরং কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে।

এ সময় উপস্থিত ছিলেন- ক্বারী আব্দুল মুকিত আজাদ, দেলওয়ার হোসেন, মোর্শেদ আহমেদ, মনোয়ার হোসেন, আব্দুল মোহিত, ফখরুল ইসলাম রিপন, সৈয়দ জামাল, মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় কমিউনিটির আরও অনেকে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...