ছোটবেলা থেকেই আমার ধ্যান-জ্ঞান গান : সাব্বির জামান

বিনোদন রিপোর্টার

ছোটবেলা থেকেই আমার ধ্যান-জ্ঞান গান : সাব্বির জামান

সাব্বির জামান, এই সময়ের একজন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। গান গাওয়ার পাশাপাশি মাঝে মাঝে ভালো লাগা থেকে তিনি সুরও করেন। সাব্বির জামান যে সময়টাতে মিডিয়াতে পেশাগতভাবে যাত্রা শুরু করেছিলেন সেই সময় তার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্য থেকে স্টেজ শোতে সব সময়ই সবচেয়ে বেশি ব্যস্ত থেকেছেন এবং এখনো ব্যস্ত আছেন সাব্বির জামান।

সাব্বির জামানের মৌলিক গান খুব বেশি না থাকলেও, দেশে-বিদেশে স্টেজ শো করে সবার হৃদয় জয় করে নিয়েছেন এই শিল্পী। একজন শিল্পী হিসেবে সাব্বির জামান যেমন চমৎকার গাইতে পারেন, এর পাশাপাশি একজন মানুষ হিসেবেও তিনি ভীষণ বিনয়ী, অমায়িক। তার গান যেমন শ্রোতা-দর্শককে মুগ্ধ করে ঠিক তেমনি তার ব্যবহারও মানুষকে মুগ্ধ করে।

বিজ্ঞাপন

সাব্বির জামান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ধ্যান-জ্ঞান গান। গানকে ঘিরেই আমার সব ভাবনা। তাই যখন যেখানে সময় মিলে সুযোগ মিলে গানের আড্ডায় মেতে ওঠার চেষ্টা করি। আর আমরা দুজন পাখির কূজন গানের জন্য সম্মাননায় ভূষিত হয়েছি। সত্যি কথা বলতে কি, যাদের ছাড়া গানটি কোনোদিনও আলোর মুখ দেখত না তারা হলেন বন্ধু সংগীত পরিচালক শান সায়েক ও গীতিকবি লুৎফর হাসান। আমার এ প্রিয় দুই মানুষের কাছে দুই ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘ধ্রুব মিউজিক স্টেশন’ ও ‘ধ্রুব গুহ’ দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এ সুন্দর গানটি পৃষ্ঠপোষকতার জন্য।’

সাব্বিরকে সবাই আসলে কতটা ভালোবাসে তার প্রমাণও মিলেছে গত ৮ জুলাই তার জন্মদিনে। ফেসবুক জুড়ে তাকে নিয়ে সবার সুন্দর সুন্দর কথা বিশেষত শিল্পীরা তাকে নিয়ে বেশ ভালো লাগার মতো কথা লিখে লিখে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে সাব্বির তার প্রিয় মানুষদের সঙ্গে নিয়েই বিশেষভাবে দিনটি উদযাপন করেছেন।

এদিকে সাব্বির কিছুদিন আগে ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘আমরা দুজন পাখির কূজন’ গানের জন্য সেরা শিল্পী হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন। গানটি লিখেছেন লুৎফর হাসান। সুর সংগীত করেছেন শান সায়েক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন