ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে।
পদভিত্তিক প্রার্থী সংখ্যা
* সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন
* সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
* সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
* মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
* কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
* আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
* সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
* বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
* গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
* ক্রীড়া সম্পাদক: ১৩ জন
* ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
* সমাজসেবা সম্পাদক: ১৭ জন
* স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
* মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন
* ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন
* সদস্য পদ: ২১৭ জন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

