ফাঁসির মঞ্চে মৃত্যুর কবিতা লিখতে লিখতে,
একদিন বৃষ্টির ফোঁটার মতো ঝরে যাব
বিজ্ঞাপন
সভ্যতার অন্ধকারে।
কালের অবারিত ধুলায় মুছে যাবে রক্তের গ্রাফিতি।
কারণ, আয়নাঘরে আবার
কারো পায়ের আওয়াজ পাওয়া যায়।
মনে রেখো, বারুদের ধোঁয়া বাতাসে মিশে যায় ।
লাশের গন্ধ হারিয়ে যায়।
ইতিহাস বদলে যায় ।
স্বাধীনতার গল্পটা কখনো বালুর উপরে লিখো না,
কারণ সে উড়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

