
সেনাপতি খালিদের শাম আগমন
আজনাদাইন যুদ্ধ শুরু হওয়ার আগে খলিফা আবু বকর (রা.) বিজ্ঞ সাহাবিদের সঙ্গে পরামর্শ করলেন। বড় পরিসরে রোমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করার বিষয়ে তাদের মতামত চাইলেন। খলিফার সামনে স্পষ্ট ছিল, দুর্বল নেতৃত্বের কারণে মুসলিম বাহিনীর মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ছে।













