গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হল্যান্ড।
সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার সামগ্রিক উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিপ্রতিবন্ধিতা হ্রাসের বিষয়ে বিশদ আলোচনা হয়। এ ছাড়া এই খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও দুই পক্ষ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
পরবর্তীতে বাংলাদেশ সচিবালয়ে একটি সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

