জনগণ হাসিনাকে আগামীকালই দেশে আনতে চায়: চিফ প্রসিকিউটর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জনগণ হাসিনাকে আগামীকালই দেশে আনতে চায়: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আগামীকালই দেশে আনতে চায় জনগণ—এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‌‘২০২৪-এর গণঅভ্যুত্থান বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আমিনুল ইসলাম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখলাম, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। তিনি ডিসেম্বরে কেন, বিচারের মুখোমুখি করতে জনগণ তাকে কালই দেশে আনতে চায়।’

আইনগতভাবে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাইয়ের আসামিদের বিচারের পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগের অপরাধগুলো তদন্ত হচ্ছে, খুব শিগগিরই দলটি বিচারের মুখোমুখি হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন