মবোক্রেসি কমন টার্ম, এটি অসংসদীয় নয়: সংসদে স্পিকার

সংসদ রিপোর্টার

মবোক্রেসি কমন টার্ম, এটি অসংসদীয় নয়: সংসদে স্পিকার

বিরোধী দলের কর্মসূচিতে ‘মবোক্র্যাসি’ মন্তব্য করে সরকার দলের এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি তুলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাতে সায় দেননি। বিরোধী দলকে উদ্দেশ করে স্পিকার বলেন, মবোক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে। এটা কোনো অশ্লীল শব্দ নয়। এটাকে অসংসদীয় মনে করি না। এটা এক্সপাঞ্জ করার কিছু নেই। আপনারাও এ বক্তব্য ইউজ করতে পারেন।

সোমবার বাজেটের ওপর সাধারণ আলোচনার মাঝে বিরোধী দলের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে স্পিকার রুলিং দেন। এর আগে বিএনপির সংরক্ষিত আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন বিরোধী দলের বাজেট বিরোধী বিক্ষোভ মিছিলের সমালোচনা করে বলেন, তিনি বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেন, তারা বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটা ব্যানার নিয়ে 'মানি না মানবো না' বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবোক্রেসি। কখনো বলছেন 'গরিবের মারার বাজেট'। কখনো বলছেন 'বিনিয়োগের পরিবেশ নেই'।

বিজ্ঞাপন

ওই সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে ফ্লোর দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, মাননীয় সংসদ সুন্দর বক্তব্য দিয়েছেন। কিন্তু বাজেট প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, তাকে তিনি মবোক্রেসি বলেছেন। আমরা শব্দটি এক্সপাঞ্জ করার অনুরোধ করছি। স্পিকার এ অনুরোধ নাকচ বলেন, মাননীয় সদস্য এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটার ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপাঞ্জ করার মত কোনো কিছুই না।

এই পর্যায়ে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, আসলে মবোক্রেসি শব্দটা কোনো ভালো অর্থ বহন করে না। এটি অবশ্যই আপত্তিকর শব্দ। আমার মনে হয় তিনি বেখেয়ালে বলে ফেলেছেন। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করিনি। বাজেটে প্রত্যাখান করে মিছিল অতীতে জামায়াতও করেছে, বিএনপিও করেছে। অনেকেই করেছে। তাহলে কি সবই মবোক্রেসি ছিল? শব্দটা এখানে বেমানান। এক্সপাঞ্জ করা উচিত।

তখনও একই ধরনের মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, মবোক্র্যাসি এখন একটা কমন টার্ম হয়েছে। সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। এটা কোনো এটা কোনো অশ্লীল শব্দ নয়। এটা অসংসদীয় কোন কিছু বলে আমি মনে করি না। আপনারাও এ বক্তব্য ইউজ করতে পারেন। এটা রাজনীতি নিন্দনীয়। ডেমোক্রেসির বিরুদ্ধে কিন্তু এটা একটা অশ্লীল শব্দ নয়।

গত ১১ জুন সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপনের সন্ধ্যায় তা প্রত্যাখান করে রাজধানীতিতে মিছিল করে জামায়াত। সরকারি দল বিএনপি বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল করে। অতীতেও বাজেটের পক্ষে বিপক্ষে সরকারি ও বিরোধী দলকে মিছিল করতে দেখা গেছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন