৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী

সারাদেশে ৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৩৯টি।

বিজ্ঞাপন

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবছরই ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। মনিটরিং সেলে বসে বাংলদেশের যেকোনো প্রান্তের যেকোনো কেন্দ্রের পরীক্ষা মনিটরিং করা যাবে।

কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তার নিকট বডি ওর্ন ক্যামেরা থাকবে। ফলে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে।

মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা সম্পন্ন হবে। যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবেনা, সেদিন প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

নকলের জন্য খ্যাত ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে হওড়, পার্বত্য অঞ্চল এবং দুর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কিছু ভেন্যু কেন্দ্র বিদ্যমান আছে বলে জানান তিনি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর (নিয়মিত ও অনিয়মিত) সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ এর মধ্যে ছাত্র ৪ লাখ ৯২ হাজার ৪০৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৭ হাজার ৩০৮ জন। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে- ছাত্র ১ হাজার ১২২ জন এবং ছাত্রী ১৩ হাজার ১৯৪ জন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...