যে কারণে আজকের দিনকে বেদনাবিধুর বললেন তাজুল ইসলাম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যে কারণে আজকের দিনকে বেদনাবিধুর বললেন তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আজ বেদনাবিধুর ২৩শে জুন। ১৭৫৭ সালের এই দিনে পলাশীর প্রান্তরে এই বাংলা মীর জাফরদের বিশ্বাসঘাতকতায় স্বাধীনতা হারিয়েছিল। দেশ স্বাধীন হলেও মীর জাফরদের উত্তরসূরীরা আজও সক্রিয়। মঙ্গলবারা ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

উল্লেখ: ১৭৫৭ সালের এই দিনে দেশীয় বণিক, বিশ্বাসঘাতক ও ইংরেজ বেনিয়াদের চক্রান্তে পলাশীর প্রান্তরে ২০০ বছরের জন্য বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। মীর জাফরের বিশ্বাস ঘাতকতায় এক ঘণ্টার প্রহসনের যুদ্ধে পরাজয় ঘটে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার। সেই থেকে মীর জাফর নামটি- বিশ্বাস ঘাতকতার প্রতীক হিসেবে যুগযুগান্তরে মানুষের মনে ঘৃণা প্রকাশের ভাষায় পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

ইতিহাস থেকে দেখা যায়, নবাব সিরাজের সঙ্গে, দেশের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, ইতিহাস তাঁদের কাউকেই ক্ষমা করেনি, চক্রান্তকারীদের ভোগ করতে হয়েছে মর্মান্তিক পরিণতি। তাঁদের করুণ পতন ঘটেছে। অতি ঘৃণ্য মীর জাফরের কুষ্ঠরোগে মৃত্যু হয়। কিন্তু বাংলাদেশের ট্র্যাজেডি হলো এই যে, মীর জাফররা বারবার গোর থেকে উঠে আসে। তাই দেশবিবোধী ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতক মীর জাফরদের দৌরাত্ব বাংলাদেশের স্বাধীনতা ও স্বকীয়তাকে সবসময় বিপদ আর বিপথের দিকে ঠেলে দেয়। জাতিকে এইসব মীর জাফরদের ঘৃণ্য ষড়যন্ত্র সম্পর্কে সদা সচেতন থাকার কোনো বিকল্প নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...