সংবাদ সম্মেলনে এসপি

তারাগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

তারাগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেপ্তার
ছবি: আমার দেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী শিশু ও মাদরাসার কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করে মঙ্গলবার বিকেলে তারাগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৯ জুন বিকেলে আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরআনিপাড়া এলাকায় বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় সানজিদা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির অদূরে একটি পাটক্ষেতের পাশে তার লাশ উদ্ধার করেন।

তিনি জানান, তদন্তের একপর্যায়ে ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও আলামতের ভিত্তিতে পুলিশ পুলিশ সুপার জানান, শিশুটিকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভীমপুর কোরআনিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মুজাহিদ ইসলামকে আটক করা হয়। তিনি ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সানজিদা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...