গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তার প্রথম বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন।
বিজ্ঞাপন
আজ শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র সুরা ফাতিহা পাঠ, দোয়া ও মুনাজাত করেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

