একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন নোয়াখালী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, জুলাই-যোদ্ধাদের ভাতা অবশ্যই বাড়ানো হোক কিন্তু একাত্তরকে ভোলা যাবে না। সবাই মিলেই দেশকে গড়তে হবে।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ওপর ধন্যবাদ প্রস্তাবে বিরোধী দলের সমর্থন জানানোকে ইতিবাচক উল্লেখ করে এবং এর জন্য ধন্যবাদ জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদে সমালোচনা অবশ্যই করা যাবে, কিন্তু সেই সমালোচনা যেন গঠনমূলক হয়। সব ক্ষেত্রে সমালোচনা করলে হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে সমালোচনা করতে হবে, মনগড়া সমালোচনা করা যাবে না।
জামায়াতের এমপি শাজাহান চৌধুরীর একটি বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ইসলাম নিয়ে এখানে কথা বলার দরকার নেই। একাত্তরের আগে আপনারা কোথায় ছিলেন, তা নিজেরাই বিচার করুন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

