আইনজীবী ড. শরীফ ভূঁইয়া

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল হওয়া উচিত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল হওয়া উচিত

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সংবিধান ধ্বংস করা হয়েছে, এই সংশোধনী পুরোটা বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রিটকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

মঙ্গলবার বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। গত ৬ জুলাই এই মামলার আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।

এর আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ মামলাটির শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে মর্মে মুলতবির আদেশ দিয়েছিলেন।

সেদিন আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...